জানুয়ারি ২০২৬
প্রেম একান্তই নরম ও কোমল একটি অনুভব, শান্ত, স্নিগ্ধ, এবং অন্তর থেকে বিশুদ্ধ। কিন্তু মনে শান্তি না থাকলে প্রেমও ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠে। গত কয়েক বছর ধরে আমরা এমন এক পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে জীবন ক্রমেই জটিল থেকে আরও জটিল হয়ে উঠছে। মানুষ প্রতিদিন নতুন নতুন সংকটের মুখোমুখি হচ্ছে; সেখানে ফুল, পাখি কিংবা সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখার অবকাশ যেন ক্রমশ কমে যাচ্ছে।
শেষ কবে কোনো ভালো কবিতা বা গান মনকে শান্ত করেছিল তা আর স্পষ্ট মনে পড়ে না। চারপাশের এই অস্থিরতার ভেতর মানুষ এখন আর সরল দৃষ্টিতে দেখতে শেখে না। সবকিছুতেই সন্দেহ, তাড়াহুড়া আর চাপা ক্লান্তি জমে থাকে। এই প্রেক্ষাপটেই ‘একটি সাদামাটা প্রেমের গল্প’ প্রদর্শনীটি গড়ে ওঠে, নীরব হলেও এটি একটি অরাজনৈতিক আলাপ। এই প্রদর্শনীই আমার অবস্থান, আমার প্রতিবাদ।
সময় যত এগোয়, জীবন তত দ্রুত বদলায়। বড় কোনো শোকও এখন তিন–পাঁচ দিনের মধ্যেই সামলে নিয়ে মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হয়। প্রযুক্তি আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে আমরা প্রতিমুহূর্তে তথ্য, খবর আর অনুভূতির ভারে অতিরিক্তভাবে ভরাক্রান্ত। কোনো মুহূর্তকে গভীরভাবে অনুভব করার চেয়ে দ্রুত উপভোগ করে এগিয়ে যাওয়াই হয়ে উঠেছে সহজ ও স্বাভাবিক।
এই বাস্তবতায় প্রেমের গল্প বলা—বা সত্যিকার অর্থে প্রেম অনুভব করা—আজ এক ধরনের বিলাসিতা। একটি সাদামাটা প্রেমের গল্প সেই বিলাসিতারই কথা বলে। এটাই আমার প্রেমের গল্পের মূলমন্ত্র।
January 2026. Love is a soft, gentle, tender, and sacred matter of the soul. When the mind is not at peace, even love begins to taste bitter. For the past few years, we have been passing through a long transition where life has become increasingly complex and exhausting. People are constantly facing new problems; there is hardly any space left to pause and enjoy the beauty of a flower, a bird, or a field of mustard blooms. I can no longer remember the last time a good poem or a song truly brought peace to my heart.
Amid this restlessness, people no longer look at the world with simple eyes. The exhibition “A Simple Love Story” is also apolitical conversation. This is my political position, my form of resistance.
With time, life has begun to change at an unforgiving speed. Even great personal grief is now expected to be contained within three to five days, after which one must return to normal routines. Technology has reached a point where people are overloaded with new information every single moment. Instead of deeply feeling a moment, it has become easier—and more common—to merely consume it.
In such a reality, telling or even feeling a love story feels like a luxury.
This is the core idea of my love story.











